শিরোনাম

| |

বরিশালে প্রাথমিক ও মাধ্যমিকের নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 24, 2020 4:10 PM
Print Friendly and PDF

 

এস এল টি তুহিন  ঃ বরিশাল বিভাগের ছয় জেলায় নতুন বছরে ৫০ লাখ ২২ হাজার ৬২১ কপি বই প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। এসব নতুন বইয়ের অপেক্ষায় রয়েছে বিভাগের প্রায় ১২ লাখ কোমলমতি শিক্ষার্থী। বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের মোট নতুন ৫০ লাখ ২২ হাজার ৬২১ কপি বইয়ের মধ্যে প্রাক-প্রাথমিকের শিশুরা পাবে ১ লাখ ৯৯ হাজার ৪১৪ কপি আমার বই নামক বইটি । প্রাথমিকের ( ১ম-৫ম শ্রেণি ) পর্যন্ত বাংলা ভার্সনে ৪৮ লাখ ১৫ হাজার ৪৩০ কপি বই, ইংরেজি ভার্সনে ৬ হাজার ৮৭৬ কপি এবং প্রাথমিক স্তরের বৌদ্ধ ও খ্রিস্টান ধর্ম-নৈতিক শিক্ষা বিষয়ে ৯০১ কপি নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। এছাড়াও শুধু প্রাক-প্রাথমিকের আমার বইয়ের পাশাপাশি ১ লাখ ৯৯ হাজার ৪১৪ কপি অনুশীলন খাতা খুদে শিশুদের মাঝে প্রদান করা হবে। প্রাথমিক শিক্ষা বিভাগের বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ বিল্লাহ নিউজজি কে বলেন, করোনা পরিস্থিতিতে বরিশালে স্বল্প পরিসরে সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্য-সুরক্ষা বিধি মেনে বছরের প্রথম দিন কোমলমতি শিশুদের হাতে ২০২১ সালের শিক্ষাবর্ষের নতুন বই তুলে দেওয়া হবে। তবে শিশুদের বিদ্যালয়ে সমাগম না করে দ্রুত সময়ের মধ্যে সুবিধা অনুযায়ী এবং বাড়ি বাড়ি গিয়ে তাদের অভিভাবকদের কাছে নতুন বই পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যে বরিশাল বিভাগের জন্য বরাদ্দকৃত বই জেলা-উপজেলা এবং ক্লাস্টার অনুয়ায়ী স্ব-স্ব বিদ্যালয়ের প্রধানদের নিকট পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান এই সহকারী পরিচালক। বরিশালে মাধ্যমিকে ১ কোটি ৬১ লাখ নতুন বই পাচ্ছে ১৩ লাখ শিক্ষার্থী বরিশাল বিভাগের ছয় জেলায় ২০২১ সালের শিক্ষাবর্ষে মাধ্যমিক, দাখিল, ভোকেশনাল, কারিগরি ও এবতেদায়ী পর্যায়ে চাহিদা অনুুুযায়ী ১ কোটি ৬১ লাখ ৫৫ হাজার ৯৩৯ কপি নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। করোনা পরিস্থিতিতে মন্ত্রণালয়ের নির্দেশনায় সর্বোচ্চ সর্তক অবস্থানে থেকে যথাসময়ে এসব নতুন বই ১৩ লাখ ৪০ হাজার ৬৬৪ জন শিক্ষার্থীদের মাঝে এ বই বিতরণ করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল কর্তৃপক্ষ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল কার্যালয় থেকে জানা গেছে, মাধ্যমিক, দাখিল, ভোকেশনাল, কারিগরি ও এবতেদায়ী পর্যায়ে ১৩ লাখ ৪০ হাজার ৬৬৪ জন শিক্ষার্থীদের মাঝে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের চাহিদা অনুযায়ী ১ কোটি ৬১ লাখ ৫৫ হাজার ৯৩৯ কপি নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। এরমধ্যে মাধ্যামিক পর্যায়ে বাংলা ও ইংরেজি ভার্সনে ৯৩ লাখ ৬০ হাজার ৪৮২ কপি, এসএসসি ভোকেশনালে ২ লাখ ২৯ হাজার ৬৬০ কপি, দাখিল পর্যায়ে ৩৮ লাখ ৭৫ হাজার ৩১১ কপি ও দাখিল ভোকেশনালে ৬ হাজার ৯৫০ কপি, এসএসসি ও দাখিল ভোকেশনালে (ঢ্রেড) ৯৭ হাজার ৪৬২ কপি এবং এবতেদায়ীতে ২৫ লাখ ৮৬ হাজার ৭৪ কপি নতুন বই বিতরণ করা হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন নিউজজি কে বলেন বর্তমান সরকার বছরের প্রথম দিনে (১ জানুয়ারি) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন সব বই তুলে দিয়ে পৃথিবীর বুকে যুগান্তকরী দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে এবছর চলমান করোনা পরিস্থিতিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে যথাসময়ে এসব নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। করোনা পরিস্থিতি চলমান থাকলেও বই বিরতণে কোন ব্যাহত হবে না এবং সংশ্লিষ্ট সবাই আন্তরিক রয়েছেন বলেও জানান এই পরিচালক।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 5, 2026
Fajr 4:49 am
Sunrise 6:02 am
Zuhr 11:41 am
Asr 3:41 pm
Maghrib 5:20 pm
Isha 6:34 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ