শিরোনাম
নিজস্ব প্রতিবেদক ঃ বরিশাল সদর উপজেলার দিনারেরপুল এলাকায় প্রতিবেশীর একটি বাসা থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ১১টার দিকে হেলেনা আক্তার তন্নি নামের ওই স্কুলছাত্রীর লাশটি উদ্ধার করা হয়েছে।
মুন্নি বন্দর থানাধীন ৭ নং চরকাউয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দিনার গ্রামের আকন বাড়ির বাসিন্দা ভ্যানচালক হেলাল হাওলাদারের মেয়ে। সে স্থানীয় দিনারের ফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি আনোয়ার তালুকদার বলেন, ‘প্রতিবেশীর ঘর থেকে তন্নির গলায় দড়ি দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা, মুন্নি আত্মহত্যা করেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে তা স্পষ্টভাবে জানা যায়নি। মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বোঝা যাবে সে আত্মহত্যা করেছে কি না।
তিনি বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এর পিছনে অন্য কোনো বিষয়ও যদি তাকে তবে সেটি আমরা উদঘাটন করব।
| নামাজের সময়সূচি | |
|---|---|
| November 5, 2026 | |
| Fajr | 4:49 am |
| Sunrise | 6:02 am |
| Zuhr | 11:41 am |
| Asr | 3:41 pm |
| Maghrib | 5:20 pm |
| Isha | 6:34 pm |
| Dhaka, Bangladesh | |
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||