শিরোনাম

| |

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা বিজয়ের কোন বিকল্প নেই -অ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 5, 2020 3:52 PM
Print Friendly and PDF

 

নিজস্ব প্রতিবেদক । বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বরিশাল-১,২ নং
আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভােকেট তালুকদার মােঃ ইউনুস বলেছেন ,নৌকা হলাে
স্বাধীনতার প্রতিক, বিজয়ের প্রতিক, উন্নয়নের প্রতিক। আর নৌকার বিজয় মানেই জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের বিজয়,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিজয় । তাই দেশের সুষম ও সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে বিজয়ের কোন বিকল্প নেই।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে আরাে শক্তিশালী করতে সকল নেতাকর্মী কে ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে কাজ করতে হবে। পাশাপাশি আগামী ১০ ডিসেম্বর সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে ভোট কেন্দ্রে সকলে উৎসব মূখর পরিবেশে উপস্থিত হয়ে মেহেন্দীগঞ্জ উপজেলার উত্তর ও দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনােনীত নৌকা প্রতীকের প্রার্থীদের নৌকা মার্কায় বিপুল ভােট দিয়ে বিজয়ী করার পাশাপাশি নৌকা ও আওয়ামীলীগ বিরােধী ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দিয়ে প্রতিহত করার আহবান জানান তিনি।

শনিবার ( ০৫ ডিসেম্বর) বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিন উলানিয়া ইউনিয়নের
পশ্চিম লালগঞ্জ বাজার সংলগ্ন চৌধুরী বাড়িতে আয়োজিত দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনােনীত নৌকা প্রতীকের প্রার্থী কাজী আবদুল হালিম মিলন চৌধুরীর নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন সংগ্রা সাধারণ সম্পাদক।

কেন্দ্রীয় আওয়ামী লীগের আর্ন্তজাতিক উপ- কমিটির সদস্য সৈয়দ মনির হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অ্যাডভোকেট আফজালুল করীম,জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুনসুর আহমেদ,বরিশাল সিটি কপোরেশনের প্যানেল মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ গাজী নাঈমুল হোসেন লিটু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহাব আহম্মেদ, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ কামাল উদ্দিন খান ও দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কাজী আব্দুল হালিম মিলন চৌধুরী সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এছাড়াও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন,
বরিশাল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার, জেলা আওয়ামী লীগের উপ- প্রচার সম্পাদক অ্যাডভোকেট মিলন ভুঁইয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুহুল আমীন রুহুল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম শিকদার,
বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারিক বিন ইসলাম, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান আরজু,
জেলা পরিষদ সদস্য ও কাজিরহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান মিয়া, ভাষানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম চুন্নু, উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ নুরুল ইসলাম জামাল মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি পারভেজ চান, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রকিব, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিরব হোসেন ব্যাপারী, পৌর ছাত্রলীগের সভাপতি শাখাওয়াত হোসেন রনি, সাধারণ সম্পাদক সুমন হোসেন সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ,সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে দুপুরে মেহেন্দিগঞ্জ করোনেশন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বরিশাল-১,২ নং আসনের সাবেক এমপি অ্যাডভােকেট তালুকদার মােঃ ইউনুস।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ