শিরোনাম

| |

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও সংঘর্ষ, নিহত ১

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 17, 2020 9:53 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেস্ক ঃ আবারো সংঘর্ষের ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ায়। জেলার নাসিরনগর উপজেলায় সুদের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুইপক্ষের সংঘর্ষে আক্কাস মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

নাসিরনগর উপজেলার মহিষবেড় গ্রামে আজ সোমবার (১৬ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহত আক্কাস ওই গ্রামেরই বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাসিরনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কবির হোসেন।

তিনি বলেন, মহিষবেড় গ্রামের বাসিন্দা রুহুল আমিনের কাছে সুদের টাকা পেতেন হোসেন আলী নামের এক ব্যক্তি। এ নিয়ে দুইজনের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে সকাল ১০টার দিকে দুইপক্ষের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আক্কাস মিয়াসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় আক্কাস মিয়াকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 5, 2026
Fajr 4:49 am
Sunrise 6:02 am
Zuhr 11:41 am
Asr 3:41 pm
Maghrib 5:20 pm
Isha 6:34 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ