শিরোনাম

| |

কিংবদন্তি রাজনৈতিক নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪ তম মৃত্যুবার্ষীকি আজ।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 17, 2020 8:31 AM
Print Friendly and PDF

 

-প্রভাষক আমিনুর রহমান শামীম ( বিশেষ প্রতিবেদকঃ)

কিংবদন্তি রাজনৈতিক নেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৮৮০ সালের ১২ই ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দেওবন্দ ও ইসলামী শিক্ষা গ্রহণ করে মাওলানা হিসেবে ভূষিত হন। তিনি ১৯১৯ সালে কংগ্রেসে যোগদান করেন।

১৯২৬সালে আসামে তিনি প্রথম ‘কৃষকপ্রজা আন্দোলনে’ সূত্রপাত ঘটান। ১৯২৯ সালে আসামের ধুবড়ী জেলার ব্রহ্মপুত্র নদের ভাসান চরে প্রথম কৃষক সম্মেলনে বক্তব্য দান করে ভাসানী উপাধিতে ভূষিত হন। ১৯৩১ সালে টাঙ্গাইল জেলার সন্তোষে কাগমারিতে আসেন। ১৯৩৭ সালে তিনি কংগ্রেস ত্যাগ করে মুসলীম লীগে যোগদান করেন। ১৯৪৪ সালে তিনি আসাম প্রদেশিক মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন।

১৯৪৯ সালের ২৯ জুন তার সভাপতিত্বে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। ১৯৪৯-১৯৫৭ সাল পর্যন্ত আওয়ামী মুসলিম লীগের সভাপতি ছিলেন।
তিনি রাষ্ট্রভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠনে তিনি বিরাট ভূমিকা পালন করেন। ১৯৫৭ সালের ১৮ই মার্চ তিনি আওয়ামী লীগ থেকে
পদত্যাগ করেন। একই বছর ২৫ জুলাই তার নেতৃত্বে ‘ন্যাশনাল আওয়ামী পার্টি’ গঠিত হয়।

১৯৬৪ সালের ২৯ ফেব্রুয়ারি তিনি ‘ন্যাশনাণ আওয়ামী পার্টি’ পুনর্জীবিত করেন। ১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমান উত্থাপিত ‘ছয় দফা’ প্রস্তাবের বিরোধিতা করেন। সরকার কর্তৃক রেডিও টেলিভিশন থেকে রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করা হলে তিনি সরকারের এ পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জ্ঞাপন করেন।

১৯৬৭ সালে ন্যাপ দ্বিখন্ডিত হলে তিনি চীনপনি’ ন্যাপের নেতৃত্ব গ্রহণ করেন। ১৯৬৯ গন অভ্যূত্থানে তিনি বিরাট ভূমিকা পালন করেন। ছাত্রসংগ্রাম পরিষদের ১১ দফা কর্মসূচীর প্রতি দৃঢ় সমর্থন জ্ঞাপন করেন। পূর্ব পাকিস্তানের উপকূলিয় অঞ্চলে ১৯৭০ সালের ১২ নভেম্বর যে প্রদয়ংকারী ঘূর্নিঝড় বয়ে যায় সেখানে ত্রান বিতরণের অংশ গ্রহণের জন্য তার আহব্বানে ন্যাপ প্রার্থীরা নির্বাচন থেকে সড়ে দাড়াঁয়।

১৯৭০ সালের ৪ঠা ডিসেম্বর পল্টনের এক জনসভায় তিনি স্বাধীন পূর্ব পাকিস্তানের দাবি উত্থাপন করেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তিনি ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তির
বিরোধিতা করেন। ১৯৭৬ সালের ১লা অক্টোবর তার নেতৃত্বে ‘খোদাই খিদমতগার’ সংগঠন গঠিত হয়।

১৯৭৬ সালের ১৭ই নভেম্বর
আপোষহীন এই সংগ্রামী নেতার ৯৬ বছর বয়সে জীবনাবসান ঘটে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 5, 2026
Fajr 4:49 am
Sunrise 6:02 am
Zuhr 11:41 am
Asr 3:41 pm
Maghrib 5:20 pm
Isha 6:34 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ