শিরোনাম

| |

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগের নতুন কমিটির শ্রদ্ধাঞ্জলি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 15, 2020 11:39 AM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক ঃ  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্টের সব শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে যুবলীগের নবনির্বাচিত কমিটি। শনিবার (১৪ নভেম্বর) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর আজ রবিবার (১৫ নভেম্বর) সকালে সংগঠনটির নেতাকর্মীরা রাজধানীর ধানমন্ডি ৩২ ও বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন।

যুবলীগের নেতাকর্মীরা ধানমন্ডি-৩২ এ সংরক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পর দোয়া-মোনাজাতে অংশ নেন। এরপর তারা যান বনানী কবরস্থানে শায়িত যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির কবরে শ্রদ্ধা জানাতে। তার কবরে শ্রদ্ধা নিবেদনের পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত অন্যান্য শহীদদের কবরেও শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। তারা দোয়া-মোনাজাতের মাধ্যমে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে এ কর্মসূচিতে সংগঠনটির নতুন কমিটির নেতাকর্মীরা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলে ফাহিম, জসিম মাতুব্বর, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, আইন সম্পাদক সৈয়দ সাইদুল হক সুমন, উপ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সায়েদ আশফাক আকন্দ তুহিন, উপ-সম্পাদক আরিফুল ইসলাম, শামসুল কবীর রাহাত, আব্দুল আজিজ, আদিত্য নন্দী প্রমুখ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ