শিরোনাম

| |

বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল বানাতে চায় তিন দেশ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 14, 2020 12:29 PM
Print Friendly and PDF

অনলাইন ডেক্স ঃ  সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ ও থাইল্যান্ডের বামরুনগ্রাদের আদলে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল বানাতে চায় তিনটি দেশ। এরই মধ্যে বাংলাদেশ সরকারের কাছে এমন প্রস্তাবনা পাঠিয়েছে চীন, তুরস্ক ও সৌদি আরব। প্রত্যেক দেশই আলাদাভাবে প্রস্তাবনা পাঠিয়েছে।

প্রস্তাবনায় ঢাকার আশপাশে হাসপাতালের জন্য জমি চেয়েছে তিনটি দেশ। এর মধ্যে চীন বিভাগীয় শহর ও জেলা শহরেও যেতে রাজি আছে। কিন্তু তুরস্ক ও সৌদি আরব ঢাকার আশপাশে জমি চেয়েছে। তিনটি দেশই জমির নিশ্চয়তা চেয়েছে।

তিনটি দেশের প্রস্তাবনায় বলা হয়েছে, প্রতিবছর উন্নত চিকিৎসার জন্য বিদেশগামী মানুষের কথা বিবেচনা করেই বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করতে আগ্রহ প্রকাশ করা হয়েছে। করোনার সময় দেশগুলোর পক্ষ থেকে সরকারের কাছে এই প্রস্তাব পাঠানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) অফিসের সূত্র জানায়, তিন দেশের হাসপাতাল করার প্রস্তাব নিয়েই এখন যাচাই-বাছাই করা হচ্ছে।

চীনের সিএমইসির প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকাতে জায়গা না পেলেও দেশটির বিভাগ বা জেলা পর্যায়ে আন্তর্জাতিক মানের হাসপাতাল করতে চায় চীন। হাসপাতালে মোট ৫০ হাজার রোগীর শয্যা বা বেড হবে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ ও থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালের আদলে হাসপাতাল করার আগ্রহ দেখিয়েছে সিএমইসি। থাইল্যান্ড ও সিঙ্গাপুরের হাসপাতালের তুলনায় চীনের নির্মিত হাসপাতালে চিকিৎসা খরচ অনেক কম হবে বলেও প্রস্তাবনায় উল্লেখ করা হয়।

চীনের প্রস্তাবে আরো বলা হয়েছে, প্রস্তাবিত হাসপাতালটি পুরো অনলাইন নির্ভর করা হবে। বাংলাদেশ থেকেই তাদের প্রস্তাবিত হাসপাতালে ৭০ শতাংশ চিকিৎসক ও নার্স নিয়োগ দেয়া হবে। বাকি ৩০ শতাংশ চিকিৎসক ও নার্স অন্যান্য দেশ থেকে নিয়োগ দেয়া হবে। এছাড়া চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণের লক্ষ্যে প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার কথা প্রস্তাবনায় বলা হয়েছে।

প্রস্তাবনায় আরো বলা হয়, হাসপাতাল নির্মাণের আগে সব ধরনের সমীক্ষা করবে সিএমইসি। সিএমইসির মতে, বাংলাদেশে স্বাস্থ্যখাতে নতুন বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। আন্তর্জাতিক মানের হাসপাতাল হলে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে বাইরে যাওয়ার প্রবণতাও কমে আসবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক দীর্ঘদিনের। দেশটি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে চায়। দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতেই একটি হাসপাতাল তৈরির আগ্রহ দেখিয়েছে তুরস্ক। আর সৌদি আরবের ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন ও চীনের চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (সিএমইসি) আলাদাভাবে হাসপাতাল বানানোর প্রস্তাব দিয়েছে। প্রস্তাবগুলো এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এদিকে গত ২০ অক্টোবর সিএমইসির প্রস্তাব নিয়ে সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা হয়। সেখানে প্রতিষ্ঠানটির প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব সাইদুর রহমান।

তিনি বলেন, চীনের সিএমইসির প্রস্তাবনা নিয়ে সভায় আলোচনা করা হয়েছে। এ প্রস্তাবনা নিয়ে আমাদের আরো পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সিএমইসির কাছ থেকে আমাদের আরো বিস্তারিত তথ্য নিতে হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ