শিরোনাম

| |

জার্মান প্রেসিডেন্টের কাছে মোশাররফ হোসেন ভূঁইয়ার পরিচয়পত্র পেশ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 12, 2020 8:42 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেক্স ঃ  জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ারের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বার্লিন বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, বুধবার (১১ নভেম্বর) বার্লিন মিশনের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ারের দপ্তরে তার পরিচয়পত্র পেশ করেন। এ সময় রাষ্ট্রদূত দুই দেশের দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেন।

গত ১৭ আগস্ট জার্মানিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে মোশাররফ হোসেন ভূঁইয়াকে নিয়োগ দেয় সরকার। তিনি গত ২ অক্টোবর বার্লিন মিশনে যোগ দেন।

মোশাররফ হোসেন ভূঁইয়া ২০২০ সালের ৩ জানুয়ারি সিনিয়র সচিব হিসেবে অবসর নেন। অবসর নেওয়ার আগে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ