শিরোনাম

| |

বিসিসির সাবেক মেয়র আহসান হাবিব কামালের নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 10, 2020 11:00 AM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেক্স ॥ বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক দু’বারের মেয়র ও পৌর চেয়ারম্যান এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক আহসান হাবীব কামালের দন্ডাদেশ প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠনের বরিশাল নেতৃবৃন্দ।
বরিশাল মহানগর বিএনপি সাবেক নেতা ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল সভাপতি এ্যাড, মহসিন মন্টুর সভাপতিত্বে আজ মঙ্গলবার (১০ই) নভেম্বর বিকালে নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে একর্মসূচি পালিত হয়।

এসময় বক্তব্য রাখেন বরিশাল আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক ও বিএনপি নেতা এ্যাড, সাদেকুর রহমান লিঙ্কন,বরিশাল উত্তর জেলা বিএনপি যুগ্ম সম্পাদক এ্যাড, তারেকুল ইসলাম দিপু,

বরিশাল জেলা যুবদল দপ্তর সম্পাদক এ্যাড, মঈনুল আবেদিন তুহিন, বরিশাল মহানগর স্বোচ্ছাসেবক দল নেতা এ্যাড, আঃ মালেক,
সাবেক যুবদল সহ-সভাপতি নওশাদ আহমেদ মিঠু ও বরিশাল জেলা ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি এ্যাড, তারেক আল ইমরান প্রমুখ।
এসময় বক্তরা অভিলম্বে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা থেকে সাবেক মেয়র আহসান হাবীব কামালকে নিঃশর্ত ভাবে মুক্তি দেয়ার দাবী জানান।
উল্লেখ্য সোমবার (১১ই) নভেম্বর বিকালে অর্থ আত্বসাতের দূর্নীতি দমন কমিশনের একটি দায়ের করা মামলায় বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মহসিনুল হক মেয়র কামাল কে পাঁচ বছর সাজা ও এক কোটি টাকা জরিমানার আদেশ প্রদান করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 6, 2026
Fajr 4:49 am
Sunrise 6:02 am
Zuhr 11:41 am
Asr 3:41 pm
Maghrib 5:20 pm
Isha 6:34 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ