শিরোনাম

| |

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকার নির্দেশ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 22, 2020 3:04 PM
Print Friendly and PDF

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে বলে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়।

এতে বলা হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীর সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়েছে।

এই আদেশের ফলে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ছুটি কাটাতে কর্মস্থলের বাইরে যেতে পারবেন না।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ