শিরোনাম

| |

বরিশাল ল্যাবএইডের ডাক্তার সাহিদা বেগম মিনুর কমিশন বানিজ্যের অভিযোগ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 3, 2020 8:29 AM
Print Friendly and PDF

 

লিটন বাইজিদঃ বরিশাল নগরীতে ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের ডাঃ সাহিদা বেগম মিনুর বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মেহেন্দিগঞ্জের রুবি আক্তার (২৫) বলেন তিনি অনেক দিন যাবত গাইনী সমস্যায় জর্জরিত। তাই পরিচিতজনদের পরামর্শে ল্যাব এইডের ডাঃ সাহিদা বেগম মিনু’র চিকিৎসা নিতে ১৪ অক্টোবর বরিশালের ল্যাবএইডে আসেন। তখন ডাঃ সাহিদা বেগম মিনু আনুমানিক ৪৫০০ টাকার বিভিন্ন ধরনের পরিক্ষা নীরিক্ষা করিয়ে ঔষধ লিখে দেন, এবং ১৪ দিন পর রোগী রুবি বেগমকে আবার আসতে বলেন সেই মোতাবেক ২ নভেম্বর ভুক্তভোগী রুবি বেগম তার স্বামীকে নিয়ে আবার ডাক্তার দেখাতে আসলে ডাক্তার তাকে অনেকগুলি টেস্ট করাতে বলে, ভুক্তভোগী রুবি বেগম টেস্ট গুলি ল্যাবএইড থেকে না করিয়ে তারই এক পরিচিতজনের সাহায্যে ল্যাব পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট করে রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার উক্ত টেস্টের রিপোর্ট না দেখে রোগীর সাথে খারাপ ব্যবহার করে এবং বলে যে এই টেষ্ট গুলি ল্যাবএইড থেকেই করাতে হবে। তাই ভুক্তভোগী মহিলার স্বামী তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের বিষয়টি জানালে সাংবাদিকরা ঘটনার সত্যতা যাচাই করার জন্য ঘটনাস্থলে যান। সাংবাদিকগন ডাক্তারের রুমে প্রবেশ করে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে উক্ত ঘটনার সদউত্তর না দিয়ে উল্টো সাংবাদিকদের সাথে অশালীন আচরণ করে অপমান করে তাদেরকে রুম থেকে বের হতে বলে। তাৎক্ষণিকভাবে ল্যাবএইড ডায়াগনস্টিক এর এজিএম আব্দুল জলিল শিকদার উপস্থিত হয়ে পরিবেশ শান্ত করে তার রুমে নিয়ে যায় সবাইকে। তারপর তার রুমে বসে বিস্তারিত সবকিছু খুলে বলেন ভুক্তভোগী রোগের স্বামী। পরে তিনি রোগীর ফাইলপত্র নিয়ে ডাক্তারের কাছে গিয়ে অনুরোধ করে নামমাত্র দুটি ওষুধ লিখে আনে এবং রোগিকে মেডিসিন ডাক্তারের কাছে রেফার করে। এবং সাংবাদিকদের সাথে ডাক্তারের খারাপ ব্যবহারের বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেন।
উল্লেখ্য যে গত বেশ কয়েকদিন যাবত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারদের কমিশন বাণিজ্য নিয়ে তোলপাড় চলছে বরিশালজুড়ে। এর মধ্যেই ডাক্তার সাহিদা বেগম মিনুর এরকম কমিশন বাণিজ্যের অভিযোগ গরীব রোগীদের জন্য খুবই উদ্বেগজনক।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব গাঙ্গুলী এ বিষয়ে জানান, বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 6, 2026
Fajr 4:49 am
Sunrise 6:02 am
Zuhr 11:41 am
Asr 3:41 pm
Maghrib 5:20 pm
Isha 6:34 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ