শিরোনাম

| |

গ্রিসের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 28, 2020 3:41 PM
Print Friendly and PDF

গ্রিসে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত আসুদ আহমেদ দেশটির রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেছেন। গত ২৩ অক্টোবর সকালে এথেন্সে অবস্থিত গ্রিক প্রেসিডেন্সি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি কাতেরিনা সেকেল্লারাপুলোর কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি।

পরিচয়পত্র পেশের পর গ্রিক রাষ্ট্রপতি এবং বাংলাদেশের রাষ্ট্রদূতের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের জন্য রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান কাতেরিনা সেকেল্লারাপুলো। বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে গ্রহণ করার জন্য গ্রিক রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান এবং তাকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। গ্রিস সরকারের সার্বিক সমর্থন প্রত্যাশা করে তার পূর্বসূরির মতো তাকেও সহযোগিতা প্রদানের আহ্বান জানান আসুদ আহমেদ।

বাংলাদেশ ও গ্রিসের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত দুই বন্ধুত্বপূর্ণ দেশের স্বার্থে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিতকরণের মাধ্যমে সম্পর্ককে আরও জোরদারের ক্ষেত্রে অবদান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বাংলাদেশের স্বাধীনতার পরেই যেসব দেশ বাংলাদেশকে প্রথমে স্বীকৃতি দিয়েছিল গ্রিস তাদের অন্যতম বলে উল্লেখ করেন আসুদ আহমেদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন, বিশেষত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিভিন্ন আর্থ-সামাজিক সূচকে ক্রমাগত ঊর্ধ্বমুখী অগ্রগতির কথা উল্লেখ করে গ্রিসের রাষ্ট্রপতিকে দুই দেশের সম্ভাবনাময় খাত হিসেবে জাহাজ নির্মাণ, পর্যটন, পোশাকশিল্প ও জ্বালানিসহ অন্যান্য খাত সম্পর্কে অবহিত করেন রাষ্ট্রদূত। বাংলাদেশ সরকারের ব্যবসাবান্ধব নীতিমালা এবং বিনিয়োগকারী জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রণোদনার ব্যাপারেও উল্লেখ করেন তিনি।

গত বছর গ্রিসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফল দ্বিপক্ষীয় সফরের বিষয়ে উল্লেখ করে আসুদ আহমেদ বলেন, পারস্পরিক সুবিধাজনক সময়ে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশে ফিরতি সফরে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল অন্তর্ভুক্ত হতে পারেন, যাতে বিনিয়োগ ও বাণিজ্যের সম্ভাবনাময় ক্ষেত্রগুলো দুটি ব্যবসায়ী সম্প্রদায় নিজেরাই দেখতে পারেন।

মিয়ানমারের পশ্চিম রাখাইন প্রদেশ থেকে বাস্তুচ্যুত ১.১ মিলিয়ন (রোহিঙ্গা) রোহিঙ্গাকে মানবিক বিবেচনায় গত ৪ বছর ধরে বাংলাদেশে আশ্রয় দিয়ে মানবিকতার যে অনন্য নিদর্শন বাংলাদেশ স্থাপন করেছে, সে বিষয়ে উল্লেখ করে তাদেরকে দেশে ফিরিয়ে নেয়ার বিষয়ে গ্রিক সরকারের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রদূত।

গ্রিক রাষ্ট্রপতি এসব বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি গ্রিসে অবস্থানকালে রাষ্ট্রদূতের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, তার দায়িত্ব পালনের সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বেগবান হবে। এছাড়া দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান ব্যবসা-বাণিজ্য বিষয়ে তার সন্তুষ্টি ব্যক্ত করেন এবং আগামী দিনগুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক নিবিড় হবে বলে আশা প্রকাশ করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ