শিরোনাম

| |

হিন্দু ধর্মের বড় ধর্মীয় উৎসব শেষ আজ, মা দুর্গার বিসর্জন বরিশালে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 26, 2020 4:07 PM
Print Friendly and PDF

মা দুর্গার বিসর্জন বরিশালে সম্পন্ন হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে নগরীর বিভিন্ন মণ্ডপ থেকে ভক্তরা ডিসি ঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে প্রতিমা বিসর্জন দেয়।

তবে সরকারি বিধি নিষেধের কারণে অন্যান্য বছরের মতো এবার পূজায় জনসমাগম কম ছিলো। স্বল্পসংখ্যক ভক্ত-অনুসারীর উপস্থিতিতে বিসর্জন সম্পন্ন হয়। সন্ধ্যা ৬টার মধ্যে নগরীর সকল মণ্ডপের প্রতিমা বিসর্জন সম্পন্ন করার নির্দেশনা থাকলেও রাত ৮টা পর্যন্ত চলে কীর্তনখোলায় দেবী বিসর্জন।

এছাড়া যেসব মন্দিরে পুকুর আছে সেসব মন্দিরের প্রতিমা পুকুরে বিসর্জন করেন ভক্তরা। এর আগে বিকেলে নগরীর সদর রোডের শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়। এ সময় ভক্তরা একে অপরের গায়ে সিঁদুর মেখে দেয়। প্রতিমা বিসর্জন বিষাদের হলেও ভক্তরা আনন্দ করে দুঃখ ভুলে থাকার চেষ্টা করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 23, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ