শিরোনাম

| |

জায়েদ খান ও হিরো আলমের দ্বন্দ্ব মেটালেন অনন্ত-বর্ষা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 12, 2020 7:33 AM
Print Friendly and PDF

অবশেষে মিশা-জায়েদ বনাম হিরো আলমের দ্বন্দ্বের অবসান হলো। তাদের এক করে দিলেন অনন্ত জলিল-বর্ষা জুটি। গতকাল এফডিসিতে স্ত্রী বর্ষাসহ শিল্পী সমিতিতে এসে সব মিটমাট করেন অনন্ত। ঘটনার পর অনন্ত জলিল তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। সেখানে একপাশে জায়েদ খানকে আর অন্য পাশে হিরো আলম দেখা যায়। মাঝখানে দাঁড়িয়ে আছেন অনন্ত-বর্ষা। ছবিটির ক্যাপশনে অনন্ত লিখেছেন, ‘নাথিং ইমপসিবল’।
মূল ঘটনার সূত্রপাত- শাহরিয়ার নাজিম জয়ের একটি লাইভ অনুষ্ঠানে মিশা সওদাগরকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনাদের চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য কি হিরো আলম? এই প্রশ্ন কয়েকবারেও বুঝতে পারেননি মিশা। হিরো আলমকে চিনতেই পারছিলেন না তিনি। এক পর্যায়ে মিশা বলেন, ‘ও হ্যাঁ, তিনি তো আমাদের আজীবন সদস্য।’
কিন্তু জায়েদ খান সেই ভুল ভাঙেন। জায়েদ বলেন, ‘না না, আমার প্রেসিডেন্ট বুঝতে পারেননি। একজন আছেন যিনি মিউজিক ভিডিও করেন। উনার কথা বলছেন। হিরো আলম নামে আমরা কাউকে চিনি না। আমরা হিরো বলতে চিনি নায়করাজ রাজ্জাক, হিরো বলতে চিনি আলমগীর সাহেবকে… হিরো আলম নামে কাউকে চিনি না।’
এরপরই জল ঘোলা হতে থাকে চলচ্চিত্রপাড়ায়। হিরো আলম চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ‘জায়েদ খানকে ক’জন চেনেন। তারচেয়ে বেশি আমাকে লোকে চেনে।’ এই ঘটনায় দু’পক্ষের মধ্যে চলছে থাকে বাকযুদ্ধ। অবশেষে অনন্ত জলিলের মধ্যস্থততায় মিটলো তাদের এই দ্বন্দ্ব।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 6, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ