শিরোনাম

১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:২১

লালমোহনে আন্তর্জাতিক শ্রমিক ও মহান মে দিবস উদযাপন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: মে ১, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ণ
Print Friendly and PDF

মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে শ্রমিক ঐক্য সংস্থার আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উদযাপিত হয়েছে।

শুক্রবার (১ মে) বিকেলে ঘাট শ্রমিক সংস্থা, ঘর শ্রমিক সংস্থা, হোটেল শ্রমিক সংস্থা, মিল শ্রমিক সংস্থা গুদাম শ্রমিক সংস্থার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
র‍্যালিটি লালমোহন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজ কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এসময় বক্তব্য প্রধান করেন, শ্রমিক ঐক্য সংস্থার সভাপতি, মো. আবুল কালাম সর্দার, সহ-সভাপতি মো. মোর্শেদ মিয়া, সাধারণ সম্পাদক মো. সিরাজ,যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান( মোস্তফা মিয়া) সহ আরও অনেকে।

এতে বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও শ্রমিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
May 18, 2026
Fajr 3:51 am
Sunrise 5:11 am
Zuhr 11:54 am
Asr 4:33 pm
Maghrib 6:38 pm
Isha 7:57 pm
Dhaka, Bangladesh
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সংবাদ সংগ্রহে সারাক্ষণ