শিরোনাম

| |

পুকুরে মুক্তা চাষে আগ্রহীদের দক্ষ করতে ব্র্যাকের প্রশিক্ষণ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 10, 2026 9:38 PM
Print Friendly and PDF

জনি আলমগীর কুয়াকাটা (কলাপাড়া) প্রতিনিধি পটুয়াখালীর কুয়াকাটায় মুক্তা চাষে নতুন সম্ভাবনা তৈরি করতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক।এতে স্থানীয় যুবক ও আগ্রহী চাষিরা অংশ নেন।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০ ঘটিকায় কুয়াকাটার মেলাপাড়া এলাকায় বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে পুকুরে মুক্তা চাষ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কমিউনিটি (দাবি)।প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মুক্তা চাষের প্রাথমিক ধারণা, ঝিনুক সংগ্রহ, চাষের পদ্ধতি, পুকুর ব্যবস্থাপনা, রোগবালাই প্রতিরোধ এবং বাজারজাতকরণ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষনে অংশ নেওয়া উদ্যোক্তা মেহরাফ হোসেন জানান,
এ ধরনের প্রশিক্ষণ তাদের নতুন একটি আয়ের পথ দেখিয়েছে। তারা বাস্তবে মুক্তা চাষ শুরু করতে প্রয়োজনীয় সহায়তা পাওয়ার আশাও ব্যক্ত করেন।

বরগুনা অঞ্চল, সাউথ ডিভিশনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (দাবি) বিএম আফজাল হোসেন। বিশেষ অতিথি আঞ্চলিক ব্যবস্থাপক মাহমুদুল হাসান, সিনিয়র শাখা ব্যবস্থাপক,মর্তুজা বিল্লাহ,এক্সটেনশন অফিসার সাইমুন ইসলাম (কৃষি ও বিমা) এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

প্রশিক্ষণে বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় মাছ চাষের পাশাপাশি মুক্তা চাষ একটি সম্ভাবনাময় বিকল্প আয়মুখী উদ্যোগ হতে পারে। এতে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং উপকূলীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।সঠিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহার করলে পুকুরে মুক্তা চাষ করে স্বল্প খরচে লাভজনক উদ্যোগ গড়ে তোলা সম্ভব।

প্রধান অতিথির বক্তব্য সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আফজাল হোসেন বলেন,ভবিষ্যতেও উপকূলীয় অঞ্চলের মানুষের আয় বাড়াতে এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
###
জনি আলমগীর
কুয়াকাটা কলাপাড়া
০১৭৩৪৭৭৩৫৮০

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 7, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ