শিরোনাম

| |

মাদারীপুরে চিরকুট লিখে কিশোরীর আত্নহত্যা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 16, 2022 10:34 AM
Print Friendly and PDF

মোঃ রাজু আহ‌ম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধি ::মাদারীপুরের ডাসার উপজেলায় চিরকুট লিখে প্রাপ্তি (১৬) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত প্রাপ্তি ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের বেতগ্রাম গ্রামের গানেন্দ্র ঢালীর মেয়ে। মঙ্গলবার সন্ধ্যার দিকে নিজ বাড়িতে ওই কিশোরী আত্মহত্যা করে। পরে রাতে থানা পুলিশ খবর পেয়ে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে আজ বুধবার সকালে জানাগেছে, প্রাপ্তি ঢালী তার নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখে ডাসার থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে নিহত কিশোরীর কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করেন। এ চিরকুটে লেখা রয়েছে কিশোরী প্রাপ্তিকে তার শ্বশুর বাড়ীর লোকজন কেউ তাকে ভালোবাসতো না,শুধুমাত্র পড়াশুনা করতে চাইত বলে শ্বশুর বাড়ীর লোকজন তাকে মানসিকভাবে যন্ত্রণা দিতো। তাই সে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়।

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ হাসানুজ্জামান বলেন, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে কিশোরীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করি।
পারিবারিক বিষয় নিয়েই সে আত্নহত্যা করেছে।

মোঃ রাজু আহ‌ম্মেদ
মাদারীপুর জেলা প্রতিনিধি
তারিখঃ ১৬-০২-২০২২ইং
০১৭৩২৫০৪৯৯৬

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 7, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ