শিরোনাম

| |

ওর সঙ্গে দেখা না হলে আমার অনেক কিছুই অপূর্ণ থাকত: কোহলি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 28, 2020 5:25 PM
Print Friendly and PDF

স্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তার মতে, আনুশকাই তাকে জীবন বদলে দেয়ার রানি। বলিউড নায়িকাই তাকে ভালো মানুষ হতে সাহায্য করেছে।

ভারতের ক্রিকেট দলের অনিয়মিত সিমার মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে সম্প্রতি এক লাইভ সেশনে অংশ নিয়ে নিজের জীবনবোধ নিয়ে এসব কথা বলেন কোহলি। খবর স্পোর্টইনসাইডারের।

এ আলাপচারিতায় কোহলির কথাবার্তার যার বড় অংশজুড়েই ছিল আনুশকার অস্তিত্ব। কোহলি বারবার মনে করিয়ে দেন, ২০১৩ সালে আনুশকার সঙ্গে তার পরিচয়ের পর থেকেই কীভাবে বদলে যেতে শুরু করেছে তার জীবন। ওই সময় এক শ্যাম্পুর বিজ্ঞাপন করতে গিয়ে দুজনের পরিচয় হয়। পরিচয় থেকে প্রণয়, ভালোবাসা থেকে বিয়ে ও এক ছাদের নিচে থাকা শুরু।
‘আমার নিজের ভিন্ন এক সত্তাকে আবিষ্কার করার পুরো কৃতিত্বটাই আমি ওকে (আনুশকা) দেব। আমি অনেক বেশি কৃতজ্ঞ যে, ও আমার জীবনসঙ্গী। আমি আগে অনেক অন্তর্মুখী মানুষ ছিলাম, বাস্তব জীবন সম্পর্কে তেমন কোনো জ্ঞানই আমার ছিল না। আপনি যখন অন্য একজনকে দেখেন এবং জানেন যে আপনার সঙ্গী বিষয়গুলো অন্যভাবে দেখছে, তখন সেটি অজান্তেই নিজের মধ্যেও চলে আসে।’

কোহলি বলেন, আনুশকার এ জিনিসগুলোই আমার মানসিকতা পুরোপুরি বদলে দিয়েছে। আমার নিজের ভালো-মন্দ বোঝার জ্ঞানটাও অত ছিল না। সে আমাকে বৃহৎ পরিসরে সব কিছু বুঝতে শিখিয়েছে। একজন খেলোয়াড় হিসেবে আমার দায়িত্ব, যাদের সঙ্গে আমি আছি, যা আসবে সামনে- সবকিছুই। মানুষের জন্য একটা ইতিবাচক উদাহরণ তৈরি করে দেয়া, সঠিক পথে সবকিছুর করার দৃষ্টান্ত স্থাপন করার বিষয়টা আনুশকার কাছ থেকেই এসেছে।

‘আমি বদলে যাওয়ার জন্য সবসময় ওকে পুরো কৃতিত্ব দেব। আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে যে, আপনার জীবনে কিছু একটা ভালো হয়েছে। তখন আপনাকে এটিও মেনে নিতে হবে। ঠিক এই কারণে আমি এখন আগের চেয়ে ভালো বুঝতে পারছি। আমার ক্ষেত্রে যদি এটা না হতো, তা হলে আমি এখন ভিন্ন মানুষ থাকতাম। ওর মতো কারও সঙ্গে যদি দেখা না হতো, তা হলে আমার অনেক কিছুই অপূর্ণ থাকত। জীবনবোধ বুঝতে শেখার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ থাকব।’

এ সময় আনুশকার সঙ্গে বিয়ের কারণেই তিনি একজন ভালো মানুষে পরিণত হয়েছেন জানিয়ে কোহলি বলেন, ‘সে মানুষ এবং পরিস্থতি খুব ভালো বুঝতে পারে। আমাকেও অনেক কিছু বুঝতে শিখিয়েছে। ওর মতো একজন জীবনসঙ্গী পাওয়া অনেক বড় আশীর্বাদ। এর ফলেই আমি একজন ভালো মানুষে বদলে গিয়েছি।

প্রসঙ্গত পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে ইতালিতে ধুমধাম করে বিয়ে করেন এ তারকা জুটি। তারপর থেকে বেশ সুখের সংসারই উপভোগ করছেন তারা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 6, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ