শিরোনাম

| |

কুয়াকাটা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হাওলাদার বিজয়ী

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 28, 2020 5:26 PM
Print Friendly and PDF

 

জনি আলমগীর ,কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি\
বিশ্বের অন্যতম পর্যটন নগরী কুয়াকাটা পৌর নির্বাচনে জগ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী তরুন সমাজ সেবক আনোয়ার হাওলাদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৩ হাজার ৩ শ’৩৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্ব›দ্বী নৌকা প্রতীকের আঃ বারেক মোল্লা পেয়েছেন ২ হাজার ৬ শ’ ৮৪ ভোট। ভোটকেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসারদের স্বাক্ষরিত ফলাফল সিট থেকে এসব তথ্য জানা গেছে। কুয়াকাটা পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা সোমবার বিকেল ৫টায় জানিয়েছেন, পৌরসভায় মোট ভোটার ছিল ৮ হাজার ১শ’২২।

এদিকে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পৌর নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী আ: বারেক মোল্লাকে হটিয়ে স্বতন্ত্র প্রার্থী মো: আনোয়ার হাওলাদার বিজয় লাভ করায় হৈচৈ পরে গেছে। সাধারণ ভোটারদের ক্ষোভের বিষ্ফোরণ ঘটেছে এ পৌরভোটে বলে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ জানিয়েছেন।

কুয়াকাটা পৌর যুবলীগের আহবায়ক শেখ ইসহাক আলী বলেন, আ’লীগের একাংশ আঃ বারেক মোল্লাকে সমর্থন করেন নি। তারা স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিয়েছেন। বিএনপির ভোটও স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন। যে কারণে ভোটের ফল নৌকার পক্ষে হয়নি। # # #

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
তারিখঃ ২৮-১২-২০২০

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 7, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ