শিরোনাম

| |

বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকরা ফিরতে পারবেন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 19, 2020 1:38 PM
Print Friendly and PDF

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারত সব ধরনের ভিসা স্থগিত এবং দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকরা নিজ দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।

এক্ষেত্রে দেশে ফেরার আগে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আর এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে ১৮ মার্চ (বুধবার) থেকে।বাংলাদেশ থেকে ভারতে স্পাইস জেট, ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ভারতীয় নাগরিকরা ফিরতে পারবেন। এছাড়া বিভিন্ন স্থলবন্দরের সীমান্ত দিয়েও ফিরতে পারবেন।

বুধবার ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় হাইকমিশন জানায়, বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকরা দেশে ফিরে যেতে পারবেন। তবে ভারত ভ্রমণকারী দেশটির নাগরিকদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আর ১৮ মার্চ থেকে তারা ফিরতে পারবেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 23, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ