নিজস্ব প্রতিবেদক।
বরিশাল সদর উপজেলার ছাত্রলীগের নেতা আশিকুর রহমান সুজনের বিরুদ্ধে একটি নামসর্বস্ব অনলাইন নিউজ পোর্টাল থেকে একটি মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের জের ধরে ক্ষোভে উত্তপ্ত হয়েছে পূর্বাঞ্চলের ছাত্রলীগের নেতা কর্মীরা।
জানা গেছে আশিকুর রহমান সুজনের রাজনৈতিক প্রতিপক্ষের কথামত এই মিথ্যা ও বানোয়াট সংবাদটি প্রচার করা হয়। আর্থিক সুবিধা নিয়ে নামসর্বস্ব অনলাইন নিউজ পোর্টাল থেকে মিথ্যা সংবাদটিতে লেখা হয়েছে ' আশিকুর রহমান সুজন একজন অটো শ্রমিক নেতা। তার মাসে লাখ টাকা চাঁদাবাজির মাধ্যমে এই অটোস্ট্যান্ডে টাকার ভাগ স্থানীয় বন্দর থানা সহ পুলিশের অন্যান্য বিভাগের লোকজন পেয়ে থাকে বলে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়।
অথচ সুজন নামের অটো শ্রমিক নেতা একজন থাকলেও এই ছাত্রলীগের নেতাকে জড়িয়ে ছড়ানো হয়েছে মিথ্যা ও বানোয়াট সংবাদ।
আশিকুর রহমান সুজন জানান আমি চাঁদাবাজি করেছি এমন প্রমাণ যদি কেউ দিতে পারেন। তাহলে আইন অনুযায়ী আমার যা বিচার হবে আমি তা মাথা পেতে নেব। আমার বিরুদ্ধে যে মিথ্যে বানোয়াট সংবাদটি প্রচার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতির কথা জানান।