বরিশাল সংবাদ ২৪ ডটকম অনলাইন নিউজ পোর্টালের উপদেষ্টামন্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ মিলন শেখ। বরিশাল সংবাদ ২৪ এর সকল সদস্য বৃন্দ মিলন শেখ কে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবায়দুল হক খান তুহিন, মোঃ মিলন শেখ কে শুভেচ্ছা জানিয়েছেন। এসময় মিলন শেখ বলেন বরিশাল সংবাদ ২৪ এর উপদেষ্টামন্ডলী সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি খুব আনন্দিত এবং আমি চাই এই পত্রিকার উন্নতির জন্য যতটুকু সম্ভব কাজ করব। আরো বলেন আমাদের সকল প্রতিনিধিদের খুব সুন্দর ভাবে কাজ করতে হবে যাতে আমাদের পত্রিকা এবং পত্রিকার নিউজ বরিশালের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় এই জন্য আমাদেরকে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে। বরিশাল সংবাদ 24 এর সকল প্রতিনিধিরা মোঃ মিলন শেখ কে উপদেষ্টামন্ডলী সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আনন্দিত হয়েছেন । আমরা বরিশালের সংবাদ পরিবার মিলন শেখ ভাইয়ের জন্য শুভকামনা করি ।