নিজস্ব প্রতিবেদক।। বরিশাল সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর সেলিনা পারভিনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি পক্ষ। এমনটি দাবি করেন সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা পারভিন। তিনি জানান, বিগত কয়েকদিন যাবৎ স্থানীয় কয়েকটি দৈনিক পত্রিকায় আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়েছে। এগুলোর সঠিক তদন্ত হলেই জানা যাবে কোনটা সত্য, কোনটা মিথ্যা। আমি ২০০৩ সাল থেকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়ে একাধিকবার কাউন্সিলর নির্বাচিত হয়েছি। আমি আমার সাধ্যমতো সকলকে নাগরিক সেবা প্রদানে সর্বদা চেষ্টা করে যাচ্ছি। কিন্তু হঠাৎ একটি চক্র আমার বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচারে লিপ্ত রয়েছে। তিনি জানান, সম্প্রতি বয়স্কভাতার বিষয় নিয়ে আমার বিরুদ্ধে নিউজ প্রকাশ হয়েছে, আসলে আমার পক্ষে বয়স্কভাতা দেয়ার কোন এখতিয়ার নেই। এগুলো দেখভাল করছেন সমাজসেবা অধিদপ্তর। তিনি আরো বলেন, আমিও চাই আমার বিরুদ্ধে যে তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে তার সঠিক তদন্ত হোক।