পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম এমপি’র সাবেক ব্যক্তিগত কর্মকর্তা হাদিস মীরকে হেফাজতে নিয়েছে পুলিশ। আজ বুধবার বিকেলে কাউনিয়া থানা পুলিশ শহরের পশ্চিম কাউনিয়া হাওলাদার বাড়ি সড়কের একটি বাসা থেকে তাকে আটক করে।
এর আগে পানিসম্পদ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তার পদ থেকে হাদিস মীরকে অব্যাহতি দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বিষয়টি গতকাল মঙ্গলবার প্রকাশের একদিনের মাথায় বুধবার তাকে আটক করল পুলিশ। কিন্তু কী কারণে তাকে হেফাজতে নেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
এই বিষয়ে জানতে কাউনিয়া থানা পুলিশের ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রাথমিকভাবে হাদিস মীরকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে।
উল্লেখ্য পানিসম্পদ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হাদিস মীরের বিরুদ্ধে সাম্প্রতিকালে অবৈধভাবে অর্থের মালিক হওয়াসহ টিআর কাবিখা আত্মসাতের অভিযোগ ওঠে। সর্বশেষ নিজগ্রাম সদর উপজেলার সাপানিয়ায় জমি সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীকে মারধর করে হাসপাতালে পাঠায় এবং উল্টো মামলা দিয়ে তাদের গ্রেপ্তার করিয়ে কারাগারে প্রেরণ করার অভিযোগ রয়েছে। এক্ষেত্রে সে প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রশাসনিক সুবিধা নিয়েছে বলে, কথা ওঠে।
অব্যাহতি প্রদান করা হয়েছে। ১ জুন থেকে এই আদেশ কার্যকর বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম।
১৬ জুন মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশ প্রদান করা হয়।