স্টাফ রিপোর্টার ॥ নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ঝরঝড়িয়াতলা নামক এলাকার চৌকিদার বাড়ির সামনে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে ঐ এলাকার ইলিয়াস হাওলাদার ও সবুজ হাওলাদারের উপর বুধবার দুপুর আনুমানিক ৩ টার দিকে পার্শ্ববর্তী আমিরাবাদ গ্রামের রবি সরদার, মিরাজ, হিরন, হ্নদয় সহ ১০/১৫ জন অজ্ঞাত যুবক আকস্মিক ভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তারের বিরোধ চলে আসছিল। আহতদের ডাক-চিৎকার শুনে একই বাড়ির সুমন হাওলাদার ও পলাশ হাওলাদার তাদের উদ্ধার করতে আসলে হামলাকারীরা তাদের উপর হামলা চালায়। পরবর্তীতে প্রতিবেশী লোকজন তাদের মধ্যে ইলিয়াস ও সবুজ গুরুতর আহত হওয়ার উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। আর বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। শেবাচিম হাসপাতালের সার্জারি বিভাগের দায়িত্বরত কর্মকর্তা জানান, ২ জনের শরীরে গুরুতর আঘাত রয়েছে।
হামলার বিষয়ে নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।