নিজস্ব প্রতিবেদক,:দেশব্যাপী ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পাওয়ায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশালে ব্যাপক পরিচ্ছন্নতা ও জন সচেতনতা মূলক অভিযান শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল জেলা দক্ষিণ শাখা। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমান এর দিক নির্দেশনায় এই জনকল্যা মূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।
আজ সকাল থেকে বরিশাল সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনাকীর্ণ এলাকায় একযোগে এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। কর্মসূচিতে সরাসরি মাঠে নেমে নেতৃত্ব দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ- সম্পাদক,এডভোকেট এইচ এম তসলিম উদ্দিন এবং বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান।
সিনিয়র সহ-সভাপতি নাহিদ এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফেজ আহম্মেদ বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন সহ বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সর্বস্তরের নেতৃবৃন্দ। অভিযান চলাকালে যুবদলের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ঝাড়ু, ব্লিচিং পাউডার এবং মশক নিধন স্প্রে নিয়ে বিভিন্ন রাস্তাঘাট, বাজারের আবর্জনার স্তূপ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের চারপাশ পরিষ্কার করেন। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস
কর্মসূচি চলাকালে বরিশাল জেলা দক্ষিণ যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, "জনগণের দল হিসেবে বিএনপি ও যুবদল সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে ছিল এবং থাকবে। ডেঙ্গু পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আমাদের এই পরিচ্ছন্নতা ও সচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।" এ সময় তারা প্রত্যেক নাগরিককে সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার এবং কোথাও পানি জমতে না দেওয়ার জন্য বিনীত আহ্বান জানান।
উক্ত পরিচ্ছন্নতা অভিযানে জেলা দক্ষিণ যুবদল ও এর আওতাধীন বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি যুবদলের এমন সামাজিক ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সর্বস্তরের সাধারণ মানুষ।