নিজস্ব প্রতিবেদক, বাকেরগঞ্জ উপজেলার ৫ নং দুর্গা পাশা ইউনিয়নের মৃত্যু সক্তার হাওলাদার এর ছেলে মোঃ আসলাম হাওলাদার ১৫ বছর যাবত বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত আছে । চাকরিতে যোগদান করার পর থেকেই তিনি তার কর্মদক্ষতার মাধ্যমে সুনামের শহীদ চাকরি করে আসছেন। বর্তমানে এলাকার কুচক্রী মহল তার বিরুদ্ধে, গত ২০/৮/২০২৬ তারিখে মেসার্স জামিল ইকবাল প্রকল্পের তিনটি মেশিন চুরির ঘটনায় আসলামকে জড়িয়ে, সোশ্যাল মিডিয়ায় এবং স্থানীয় পত্রিকায় , সাংবাদিক ভাইদের মিথ্যা এবং ভিত্তিহীন সংবাদ পরিবেশন করায়, তার মান-সম্মান ক্ষুন্ন করেছে। এ ব্যাপারে গত বুধবার ওই প্রকল্পের দায়িত্ব ম্যানেজার মোস্তফা সাংবাদিক ভাইদের কাছে একটি ভিডিও বক্তব্য দেওয়ায় সময় , তিনি কথাটি সঠিকভাবে বলতে না পেরে, গ্রাম পুলিশ আসলামের নাম মেনশন করায়, স্থানীয়রা খোবে ফুঁসে উঠেছে। গ্রাম পুলিশ আসলাম সাংবাদিকদের জানান, তিনি মেশিন চুরির ঘটনায় আদৌ জড়িত নয়, উদ্ধারের জন্য তার পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা করেছেন , এবং ফরিদপুর পুলিশ ফাড়ির,এএসআই ফয়সালের নির্দেশে চোর খুঁজে বের করার পরে তিনটি মেশিন উদ্ধার হয় । এবিষয়ে কোম্পানির দায়িত্বরত ম্যানেজার গোলাম মোস্তফার মাধ্যমে সাংবাদিকরা নিশ্চিত হয়েছেন। এবং তাদের মেশিন উদ্ধার হওয়ার কারণে তারা এ ব্যাপারে কোন আইনি প্রক্রিয়ায় যেতে রাজি হয়নি। তবে কর্তৃপক্ষ মামলা দিলে আসল চোরের রহস্য উদঘাটন করা সম্ভব হতো। অত্র ইউনিয়নের ইউপি সদস্য ইউনূস মেম্বার সাংবাদিকদের জানান। মোহাম্মদ রিয়াজ খান, ঢাকায় ছিল, তাকে ও এই ঘটনায় জড়িত করা হয়েছে। এবং রিয়াজ আকন তিনিও জড়িত নয়, সত্যিকার অর্থে এই মেশিনের চুরির সাথে যিনি জড়িত রয়েছেন, তার স্বীকারোক্তি চোরের মুখ থেকেই প্রকাশ করা হয়েছে। এবং প্রজেক্ট এর ম্যানেজার মোস্তফা ভিডিও বক্তব্যের মাধ্যমে বিষয়টি সকলকে নিশ্চিত করেছেন। যারা এই মেশিন চুরির ঘটনাকে ধামাচাপা দিয়ে নিজেদেরকে আড়াল করতে মরিয়া হয়ে উঠেছে তাদেরকে চিহ্নিত করে, আইনের আওতায় আনা হবে।
গ্রাম পুলিশ আসলাম হাওলাদার সংবাদ কর্মীদের জানান, বিগত ১৫ বছর ধরে এই এলাকায় কাজ করে আসছি সবার বিপদে আপদে পাশে ছিলাম এবং আছি, আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে এবং আমার সম্মান হানি করার জন্য একটি মহল কাজ করে যাচ্ছে। সাংবাদিক ভাইদের মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার মান হানি করেছে এই বিষয়টি আমার দৃষ্টি গোছর হয়েছে।
এছাড়াও যুবদল নেতা রিয়াজ আকন ও ব্যবসায়ী রিয়াজ খান কেও এই বিষয়ে জরিয়ে মিথ্যা বানোয়াট নিউজ প্রকাশ করে, এবিষয়ে রিয়াজ আকন ও রিয়াজ খান এই ভিত্তিহীন সংবাদ এর তীব্র নিদ্রা প্রকাশ করেন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তি দাবি করেন।