নিজস্ব প্রতিবেদক//বরিশালের লাহারহাট ফেরি ঘাট ইজারাদারের কাছে দাবিকৃত চাঁদা না পেয়ে বৈধ টোল ইজারাদারের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে যুবদলের ইউনিয়ন সিনিয়র যুগ্ন আহবায়ক রাসেলের বিরুদ্ধে। আহত টোল ইজারাদার সাইফুল ইসলাম খানের উপর হামলা চালালে স্থানীয় কয়েক জন বাধা দিলে তাদের কেও কুপিয়ে জখম করে রাসেল বাহিনী। স্থানীয় মানুষ জন আহতদের বরিশাল শের-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে গুরুতর আহত রেজাউল করিমকে ,উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে, এছাড়াও আহত সরোয়ার হোসেন, আল আমিন, নয়ন মল্লিক, সজল খলিফা বরিশাল শে-রে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।হামলার ঘটনাটি ঘটে গতকাল বুধবার বিকেল আনুমানিক ৬ টার দিকে লাহারহাট ফেরিঘাট টার্মিনালে। ঘাট ইজারাদার সাইফুল ইসলাম অভিযোগ করেন, চলতি বছরের শুরুতে টেন্ডারের মাধ্যমে রাজস্ব দিয়ে তিনি ফেরিঘাট টার্মিনাল ইজারা নেন। শুরু থেকেই টুংগিবাড়িয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মেহেদী হাসান রাসেল, রনি হাওলাদার,রাজন খান,ইব্রাহিম মল্লিক, রাজিবসহ তার দলের লোকজনকে চাদা দিতে হবে বলে চাপ সৃষ্টি করেন এবং মাসিক ২ লাখ টাকা চাঁদা দাবি করেন এমনটিই জানান ইজারাদার সাইফুল ইসলাম খান ।ইজারাদার সাইফুল ইসলাম বলেন, চাঁদা না দেওয়ায় রাসেল বাহিনী আমাকে ও আমার লোকজনকে হুমকি দিয়ে আসছিলেন দীর্ঘ দিন ধরে ।
বুধবার ১৯ ই আগষ্ট বিকেলে দাবিকৃত টাকা না দেওয়ার অজুহাতে তার নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল অতর্কিতে আমার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে আমার লোকজনকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। আমি কোনোভাবে পাশের একটি দোকানে ঢুকে পড়ে বন্দর থানায় ফোন করে সাহায্য চাই।
চিকিৎসকের ভাষ্যে মতে রেজাউলের মাথায় ৭ ইঞ্চি লম্বা ক্ষত দেখা গেছে তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে । বাকি আহতদের চিকিৎসা চলমান আছে এবং রিপোর্ট পর্যবেক্ষণ চলছে। আপাতত স্থিতিশীল থাকলেও জটিলতা এড়াতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকেলে রাসেল লাহারহাট ফেরিঘাটে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন । তখন বাকবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে মারধর করা হয় ইজারাদারের লোকজনকে। রাসেল তার লোকজন নিয়ে এসে ইজারাদারের টোল রশিদ ছিনিয়ে নিয়ে দেশিও অস্ত্র নিয়ে হামলা চালায়।
এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় ভূক্তভোগী পরিবাররা ।