জনি আলমগীর কুয়াকাটা ( পটুয়াখালী ) প্রতিনিধি পটুয়াখালী জেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন প্রশাসন। জেলায় মোট ৫১৩টি ভোটকেন্দ্রের ২ হাজার ৫৩৬টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে কেন্দ্রগুলোর কক্ষ ধুয়ে-মুছে পরিষ্কার করে ভোটগ্রহণ উপযোগী করা হচ্ছে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী জেলায় মোট ভোটারের সংখ্যা ১৪ লাখ ৯৭ হাজার ৮৭৪ জন। আগামীকাল সকাল থেকেই প্রতিটি ভোটকেন্দ্রে পর্যায়ক্রমে পৌঁছাতে শুরু করবে ভোটগ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম।
নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঠে দায়িত্ব পালন করছেন ২৬ প্লাটুন সেনাবাহিনী, ৭ প্লাটুন বিজিবি, বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং র্যাবের ছয়টি আলাদা টিম।
কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।
####
জনি আলমগীর
কুয়াকাটা কলাপাড়া প্রতিনিধি
০১৭৩৪৭৭৩৫৮০