লালমোহন (ভোলা) প্রতিনিধি::- ভোলার লালমোহন উপজেলা বদরপুর ইউনিয়নের ০৭নং ওয়ার্ডে পাওনা টাকা কেন্দ্র করে০৬ জনকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১০.৩০ মিনিটে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর টাওয়ার সড়কের চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
এবিষয়ে ভুক্তভোগী মো. মাসুদ মুন্সি অভিযোগ করে বলেন, আমার ছেলে লিমনের সাথে ইরি স্কিমের টাকা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা সকলে একত্রিত হয়ে আমার ছেলে নিলমনের উপর অর্তকিত হামলা করে লিমনকে বাঁচাতে গেলে ফরহাদ পরান, আব্বাস মোল্লা, সিদ্দিক চকিদার, আবুল কালাম আজাদ, শাখাওয়াত মৃধাসহ এদেরকে দেশিয় দাড়ালো অস্ত্র দিয়ে হামলা করে একই এলাকার শরীফ, জামাল মোল্লা,রুবেল, নোমান মোল্লা, আরিফ, সবজি, জামসেদ মোল্লা, জামাল খানসহ একাধিক বহিরাগত লোক নিয়ে তাদেরকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে তাদের ডাক চিৎকার শুনে এলাকার লোকজন এসে তাদেরকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করান। এদের মধ্যে লিমনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা প্রদান করিয়া উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।
তিনি আরও বলেন, অভিযুক্তদের এলাকায় ব্যাপক বদনাম আছে। তাহারা পরবিত্তলোভী, জুলমবাজি,মাদক সেবনকারী। তাহারা আইন ও বিচার সালিশ ব্যবস্থা তোয়াক্কা করে না। তাহারা একত্রিত হয়ে আমাদের নাজিরপুর লঞ্চ ঘাট,মাছ ঘাটসহ এলাকার মধ্যে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত। তাদের অপকর্মের প্রতিবাদ করলে তাহারা একত্রিত হয়ে লাঠি সোঠা নিয়ে ঝাপিয়ে পরে। তাদের ভয়ে কেহ মুখ খোলে না। আমারা উক্ত ঘটনার ন্যায় বিচার ও তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
এবিষয়ে অভিযুক্তদের কাছে যোগাযোগ করতে গেলে তাদেরকে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো.সিরাজুল ইসলাম জানান,এঘটনায় মামলা হয়েছে একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিরা পলাতক তাদেরকে ধরার চেষ্টা অব্যাহত।