শিরোনাম

| |

মিথিলার জুটি কলকাতার বিক্রম

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 13, 2020 10:27 AM
Print Friendly and PDF

কোভিড-১৯ মহামারীর মাঝেও ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। যৌথ প্রযোজনার একটি ছবিতে অভিনয় করেছেনতিনি। মিথিলার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার বিক্রম।

বাংলাদেশ ও ভারতের প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রের নাম ‘দূরে থাকা কাছের মানুষ’। পরিচালনা করেছেন শাহরিয়ার পলক। চলচ্চিত্রটিইউটিউবে ছাড়া হয়েছে।

এ সম্পর্ক এক যৌথ ভিডিও বার্তায় মিথিলা ও বিক্রম বলেন, লকডাউন, কোয়োরেন্টাইন, আইসোলেশন— এই শব্দগুলো আমাদের জীবনেররোজকারের অংশ হয়ে গিয়েছে। সভ্যতা মানুষের মধ্যে সৃষ্টি করেছিল বিভেদ, আমাদেরকে বিচ্ছিন্ন করেছে করোনা। কিন্তু কোথায় গিয়ে যেনএই বিচ্ছিন্নতায় আমাদের সকলকে আবার এক করে দিয়েছে। আমরা সবাই মিলে লড়াই করছি ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য।

তারা আরও বলেন, আমরা প্রত্যেকে যে যার অবস্থান থেকে একটাই প্রার্থনা করে চলেছি— যেন এই পৃথিবী নতুন রূপে মানুষকে স্বাগত জানায়,যেন আর কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু না হয়। এই সময়টাকে ধরে রাখতে, যে যার বাড়িতে থেকে নিয়ম মেনে মোবাইল ফোনে নির্মাণ করেছিছোট ফিল্ম ‘দূরে থাকা কাছের মানুষ।’

কিছুদিন আগে ‘অন্যজন’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন মিথিলা।এর গল্প লিখেছেন মিথিলার ভগ্নিপতি, অভিনেতা ইরেশযাকের। এতে মিথিলার সঙ্গে অভিনয় করেছে তার মেয়ে আয়রা। এটি বেশ প্রশংসিত হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 9, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ