বেতাগী (বরগুনা) প্রতিনিধি সমাজ উন্নয়নে অবদান রাখায় নারী ক্যাটাগরিতে বরিশাল বিভাগীয় পর্যায় দ্বিতীয় স্থান অর্জন করে জয়িতা পুরুস্কার পেয়েছেন মোসা. সাহেরা বেগম।
মঙ্গলবার বরিশাল শিল্পকলা একাডেমিতে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) কেয়া খান ও বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী মহিলা বিষয়ক অধিদপ্তরের জয়িতা অন্বেষণে বাংলাদেশ‘কর্মসূচির অধীনে তাকে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সম্মাননা ও নগদ অর্থ প্রদান করেন।
বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের খোন্তাকাটা গ্রামের মো: শাহজাহান হাওলাদারে স্ত্রী ও যুব সংগঠক অলি আহমদের মা তিনি।
জীবনের ঝুঁকি যেনেও স্বামী ও সন্তানকে নিয়ে মহামারী করোনায় মৃত মানুষের গোসল ও দাফন- কাফন কাজে সাহেরা বেগম অগ্রনী ভূমিকা পালন করেন।
স্থানীয়রা জানায়, গ্রামীণ জনপদে নিরবে নিভৃতে প্রচারবিমুখ নারী উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টি করে যাচ্ছে মোসা: সাহেরা বেগম। মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে ২০১২ সালে স্থানীয় নারীদের নিয়ে আঁধারের নারী কল্যাণ সমিতি প্রতিষ্ঠা করে বাল্যবিবাহ,নারী নির্যাতন,যৌতুক প্রথার নিরুৎসাহিতকরণ, বহুবিয়ে প্রতিরোধ, বিভিন্ন সচেতনতা সভা, ইভটিজিং প্রতিরোধ কিশোরীদের মনোবল বৃদ্ধিমুলক সভা সহ করোনাকালীন মাক্স, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, বিশেষ করে কিশোরীদের পিরিয়ডকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে বাড়িতে বাড়িতে গিয়ে বিনামূল্যে সেনেটারী ন্যাপকিন বিতরণ করেন।
জয়িতা পুরুস্কারলাভে সকলের প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করে সাহেরা বেগম জানায়, নোরীর অর্থনৈতিক উন্নয়ন ও ক্ষমতায়নে হাস-মুরগি বিতরণ, বসতবাড়ির আঙিনায় অনাবাদি জমিতেই শাক সবজি চাষে উদ্বুদ্ধকরণে প্রশিক্ষণের ব্যবস্থাদান ও বিনামূল্যে রবিশস্যের বীজ বিতরণ করেন। ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে অসংখ্য মানুষকে সেবা দিয়েছেন।