মুশোফিক হাওলাদার লালমোহন ( ভোলা) প্রতিনিধিভোলার লালমোহন উপজেলার ৭নং পশ্চিম চর উমেদ ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশীল ঘোষণা হবার পর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। আর প্রতীক বরাদ্দ পেয়েই ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। এবার কাপ পিরিচ প্রতীক পেয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবু ইউছুফ।
প্রতীক বরাদ্দ পেয়ে ভোটারদের কাছে কুশল বিনিময় ও দোয়া চেয়ে ব্যস্ত সময় পার করছেন সদা হাস্যোজ্জ্বল, সজ্জন ও পরোপকারী এই গুনী ব্যক্তি।
এবারও পশ্চিম চর উমেদ ইউনিয়নে প্রার্থীদের মধ্যে সবার পছন্দের ব্যক্তি ইউপি চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ আবু ইউছুফ, এমনটাই মনে করছেন ইউনিয়নের সর্বস্তরের মানুষ।
তারা মনে করছেন সাবেক এই ইউপি চেয়ারম্যান দিনে কিংবা রাতের আঁধারে মানুষের জন্য এক নিবেদিত ব্যক্তি হিসেবে সুনাম অর্জন করেছেন।
তিনি ব্যক্তিগতভাবে হতদরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগীতা করার পাশাপাশি করোনা কালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে চরাঞ্চলের সাধারণ খেটে খাওয়া মানুষদের মাঝে সহায়তা প্রদান করেছেন। তিনি পাঙাশিয়া স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার পর থেকেই দরিদ্র শিক্ষার্থীদের কাছ থেকে নামমাত্র খরচে শিক্ষিত করে তুলেছেন এবং সেই কার্যক্রম এখনো চলমান।
আসন্ন ইউপি নির্বাচনে পশ্চিম চর উমেদ ইউনিয়নের সাবেক এই ইউপি চেয়ারম্যানকে এলাকাবাসী চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। এ ব্যাপারে তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
অধ্যক্ষ আবু ইউছুফ বলেন, জনগণ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে তবে আমার প্রথম কাজ হবে, চরাঞ্চলের মানুষসহ অত্র ইউনিয়নের সর্বস্তরের মানুষের দ্রুত সেবা নিশ্চিত করা। এছাড়াও অত্র ইউনিয়নকে উপজেলার মধ্যে একটি স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। এছাড়াও শিক্ষা-প্রতিষ্ঠানসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে কাজ করবো এবং ইউনিয়নের অসমাপ্ত রাস্তা-ঘাট নির্মাণের কাজ করবো ইনশাআল্লাহ।