স্টাফ রিপোর্টার ::আজ ১৮ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৪ টায় জেলা প্রশাসন ও বিসিক বরিশাল এর আয়োজনে বঙ্গবন্ধু উদ্যানে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মনদীপ ঘরাই। বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন সভাপতি বিসিক শিল্প মালিক সমিতি বরিশাল ও চেয়ারম্যান ফরচুন সুজ লিঃ মোঃ মিজানুর রহমান, সহ-সভাপতি দি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বরিশাল মোঃ আমিনুর রহমান খান, সহ-সভাপতি নাসিব বরিশাল আখতার হোসেন। স্বাগত বক্তা: জনাব মোঃ নজরুল ইসলাম ডিজিএম বিসিক বরিশালসহ মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাবৃন্দ। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা বিসিক উদ্যোক্তা মেলার বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে শ্রেষ্ঠ স্টল ও সকল অংশগ্রহণকারী স্টল মালিকদের মাঝে সনদ বিতরণ করেন প্রধান অতিথি।