রাকিব খান মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃআসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বরিশাল-৪ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পংকজ দেবনাথ।
আজ ২৬ ইং ডিসেম্বর রোজ বুধবার দিনভর মেহেন্দিগঞ্জ উপজেলার ১১নং চানপুর ইউনিয়ন ,উত্তর উলানিয়া ও দক্ষিণ উলানিয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে ব্যাপক গণসংযোগ, করেন পংকজ নাথ।
উন্নায়নের ধারাকে এগিয়ে নিতে ঈগল প্রতীকের পক্ষে গণজোয়ারের সৃষ্টি হয়। এলাকার মানুষ ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে স্লোগানে-স্লোগানে মুখরিত করে তোলে গোটা এলাকা।
১১নং চানপুর এবং উত্তর উলানিয়া ও দক্ষিণ উলানিয়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম ঘুরে কুশল বিনিময়ের পাশাপাশি ভোটারদের কাছে ঈগল প্রতীকে ভোট চান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, আবুয়াল তছলিম খান, বশির উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি,
উপজেলা সাবেক স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কে এম এস সুমন ফরাজী, এডভোকেট দেলোয়ার হোসেন দিলু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, চানপুর ইউনিয়ন চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী,চেয়ারম্যান সামছুল বারী মনির, কাদের ফরাজি, হারুন মোল্লা, শাহ আলম মীর,চানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাক্তার বশির আহমদ খান, কাউন্সিলর সোহেল মোল্লা,কাউন্সিলর নাদিম মাহমুদ তালুকদার,সাইফুল ইসলাম, মনির জমদ্দার,কাউন্সিলর আলী আব্দুল্লাহ দোলন,চানপুর উত্তর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতা আলতাফ সিকদার,সাধারণ সম্পাদক খায়রুল বাশার,
চানপুর দক্ষিণ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতা কবির হোসেন পালোয়ান। উলানিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তারেক সরদার সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।