মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :অবৈধ অস্ত্র দিয়ে ষড়যন্ত্রমূলক সাজানো মামলা দাবি করে ছাত্রনেতা সোহেল রানাকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্তে মুক্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। ১২ নভেম্বর রবিবার সকাল ১০ টার দিকে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা ধানীসাফা ইউনিয়নের চিত্রা পাতাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ সড়কে প্রায় তিন শতাধিক নারী পুরুষের উপস্থিতিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে ছাত্রনেতা সোহেল রানার দ্রুত নিঃশর্ত মুক্তির দাবিতে উপস্থিতির মধ্যে
এসময়ে বক্তব্য রাখেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক সোহাগ, ফরিদা বেগম, সোহেলা রানার বোন নন্দিনী বেগম, মা তাজেনুর বেগম, চেয়ারম্যান প্রার্থী প্রফেসর রফিকুল ইসলাম, পারভীন বেগম, সরোয়ার হোসেন, কবির হোসেন, মাহাবুব ফরাজী, রাজ্জাক ফরাজী, হেমায়েত ফরাজী প্রমূখ। এসময়ে এলাকাবাসী বলেন ছাত্রনেতা সোহেল রানা আমাদের এলাকার একজন দক্ষ ছেলে। তাকে অবৈধ অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে। অবৈধ অস্ত্র দিয়ে ষড়যন্ত্রমূলক সাজানো মামলায় ছাত্রনেতা সোহেল রানার পক্ষে আমরা তার দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানাই।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর মঠবাড়িয়া থানা পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাকজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার দেখিয়ে ছাত্রনেতা সোহেল রানাকে গ্রেফতার করে তাকে পিরোজপুর জেল হাজতে প্রেরন করেন।
বিষয়টি সম্পর্কে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, মানববন্ধন গনতন্ত্রের অধিকার, সোহেল রানার অস্ত্র মামলা ছাড়াও তার নামে বিভিন্ন বিষয়ে ১৭ টি মামলা রয়েছে। অধিকতর তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।