স্টাফ রিপোর্টার : বরিশাল সদর উপজেলায় জাগুয়ার ১৬৮ নং খয়েরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হেনারা পারভীনের বিরুদ্ধে স্কুলের মালামাল বিক্রির অভিযোগ উঠেছে।
গত (২৯ সেপ্টেম্বর) স্কুলের মালামাল বিক্রির সময়ে স্কুলের অভিভাবক দুলু বেগম বাঁধা প্রদান করেন।
বিক্রিত মালামাল জাগুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার মোফাজ্জল হোসেন খানের হেফাজতে সংরক্ষণ রয়েছে।
তথ্যসূত্রে জানাজায়, খয়েরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এনজিও থেকে বরাদ্দকৃত প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের একটি পুরাতন টিনের ঘর। স্কুলের প্রধান শিক্ষিকা হেনারা পারভীন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গোপনে বিক্রি করে দেন হোসেন জামিল চৌধুরী ওরেফে তারেক নামে স্থানীয় এক ব্যক্তির কাছে।
সরকারি স্কুলের মালামাল টেন্ডার প্রক্রিয়া ছাড়া কেন ক্রয় করেছেন জানতে চাইলে
হোসেন জামিল চৌধুরী ওরেফে তারেক বলেন প্রধান শিক্ষিকা হেনারা পারভীন আমাকে টিনের ঘরটি সরিয়ে নিতে বলছে। এ বিষয়ে কিছু জানার থাকরে তাকে জিজ্ঞেস করেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক হেনারা পারভীনের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন আমি কোন স্কুলের মালামাল চুরি করে বিক্রি করিনি। বিষয় টা সম্পূর্ণ মিথ্যা। ছাত্র/ছাত্রীদের ওয়াশরুমে যেতে সমস্যা হয় ভাঙ্গা একটি টিনের ঘরের জন্য সেটা সরানোর জন্য স্কুলের প্রতিষ্ঠাতার ছেলে তারেক চৌধুরীকে বলেছি। সে নিয়ে বিক্রি করেছে কিনা জানি না।
স্কুলের সভাপতি আকতার জামিল চৌধুরী বলেন স্কুলের বিষয় আমি কিছু জানি না। প্রধান শিক্ষিকাকে স্কুলের কোন মালামাল বিক্রির জন্য অনুমতি দেওয়ার হয়নি।
এ বিষয়ে সদর উপজেলা শিক্ষা অফিসার ফয়সাল জামিল বলেন স্কুলের মালামাল চুরি করে বিক্রির বিষয়ে জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ রয়েছে প্রধান শিক্ষিকা
হেনারা পারভীন চলতি বছরের ২২ জানুয়ারি এক দিন মজুরের কাছে স্কুলের কিছু মালামাল বিক্রি করেন। তখন ধরা পড়ার কারণে উপায়ান্ত না পেয়ে তিনি দিন মজুরকে চোর বানিয়েছেন। এছাড়া তিনি ম্যানেজিং কমিটি তোয়াক্কা নাই করে নিজের একক সিদ্ধান্তে স্কুলের সকল কাজ করার অভিযোগ রয়েছে।