বাকেরগঞ্জ প্রতিনিধি।।২৮ আগস্ট সোমবার সকাল ১০ টার সময় বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়ন আওয়ামী লীগরে উদ্যোগ শোকবাহ আগষ্টে শোক সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠান সম্পন্ন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি ও বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুল আলম চুন্নু।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও শ্রমও জনশক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিক (পি,এস,সি), কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক রাজিব আহম্মেদ তালুকদার পিয়াল।
শোক সভার আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাদল সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম মিনু, রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা বশির উদ্দিন সিকদার, ভরপাশা ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগ নেতা আশরাফুজ্জামান খোকন, দূর্গাপাশা ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদার, দাড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হাওলাদার, দুধল ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোরর্শেদ উজ্জল, নলুয়া ইউনিয়নের (সাবেক) চেয়ারম্যান জিয়াউর রহমান মিরন।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কবাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান) জহিরুল হক তালুকদার বাদল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ জব্বার শিকদার।
আলোচনা সভা শেষে (১৫ ই আগস্ট ১৯৭৫) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শাহাদাত বরণকারীদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত ও তাবারক বিতরণ করা হয়।