মিডিয়া সেল জেলা প্রশাসন বরিশাল ::আজ ২৪ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম এর সভাপতিত্বে এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় সেইন্ট বাংলাদেশ এনজিও এর পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে ৯১জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মশারি বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফসহ জেলার বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা।