রাজিব হোসেন --জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল মহানগরীর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহজোগি সংগঠনের নেতা কর্মীদে শোক দিবস উপলক্ষে দোয়া মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করে। নগরীর পুরান পাড়া বটতলায় এলাকায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় ।দোয়া মোনাজাতে সভাপতিত্ব করেন মোঃ শাজাহান সিরাজ,। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোঃ মশিউর রহমান খান, রেজাউল হক হারুন, মোঃআলাউদ্দিন, বরিশাল কলেজের সাবেক এ জি এস আরিফুর রহমান সোহাগ সহ, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ,সেচ্ছাসেবক লীগ সহ ওয়ার্ড আ,লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এসময় আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ১৫ ই আগষ্টের কালো রাতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত তার পরিবারের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
দোয়া মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকলের জন্য দোয়া করা হয়