পারভেজ, বরিশাল প্রতিনিধিঃবরিশাল সদর উপজেলার সমাজসেবা অধিদপ্তর এর আয়োজনে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপকরণ সহায়তা প্রদান অনুষ্ঠান আজ রবিবার ১৩ ই আগষ্ট বেলা ১২টায় বরিশাল সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় নারী ও পুরুষের মধ্যে ১টি ভ্যান , ৩টি দোকান ও ৯টি উন্নত জাতের ছাগল এবং নগদ অর্থ বিতরণ করেন বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু।
এ-সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান
এ্যাড,মোঃ মাহবুবুর রহমান মধু ও মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম।বরিশাল জেলা সমাজ সেবার উপ পরিচালক
মোঃ আক্তারুজ্জামান এবং বরিশাল সদর উপজেলা সমাজসেবা অফিসার শারমিন সুলতানা সহ প্রমুখ।