মুশফিক হাওলাদার ভোলা:বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল এর ৭৪ তম জন্মদিন উপলক্ষে ভোলার লালমোহনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শনিবার( ৫ আগস্ট) বিকালে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে ভার্চুয়ালি উদ্বোধন করেন ভোলা -০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রাহাত আনোয়ার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, চরভূতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মাস্টার, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েতসহ আরো অনেকে।
ম্যাচে কালমা ইউনিয়ন ও চরভূতা ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে।