রাকিব খান মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃচানপুর মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ ইং অনুষ্ঠিত হয় চানপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। মোঃ নাঈম হোসেন নাগরের সভাপতিত্বে চানপুর মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
মিনি ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুন্নবী,চানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, চানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাক্তার বশির আহম্মদ খান।
প্রধান অতিথি সাংসদ পংকজ নাথ তার বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড,খেলাধুলা জাতির মানদন্ড।
শরীর ও মন ভালো রাখতে খেলাধুলার বিকল্প নেই, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করা উচিত।
তিনি আরো বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা'র নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। এবং তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন।
মিনি ফুটবল টুর্নামেন্টে আরো উপস্থিত ছিলেন ,মেহেন্দিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর জি.এস খোকন,সমাজ সেবক মোঃ নজরুল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান সামছুল বারী মনির, ইউনিয়ন চেয়ারম্যান আবদুল কাদের ফরাজি, ইউনিয়ন চেয়ারম্যান হারুন মোল্লা,কাউন্সিলর সোহেল মোল্লা কাউন্সিলর মনির জমদ্দার,কাউন্সিলর আলী আব্দুল্লাহ দোলন, কাউন্সিলর সাইফুল ইসলাম বেপারি, মেম্বার আলতাফ সিকদার,খায়রুল বাশার পল্টু।
চানপুর ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ ও চানপুর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
চানপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।