নিজশ্ব প্রতিবেদক।। বরিশাল মহানগর বি এন পি'র সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেছেন, পুলিশের গুলিতে নিহত এবং আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত প্রত্যক বি এন পি কর্মীদের বিচার করা হবে পই পই করে। আজ সকাল ১১ টায় বরিশাল বি এন পি'র দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।
চলতি মাসের ১৯ শে নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়ন মিয়াকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল মহানগর বি এন পি। আজ ২২ শে নভেম্বর সকাল ১১ টায় বরিশাল দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বর্তমান সরকারের নির্দেশে সমসাময়িক কালে পুলিশের গুলিতে নিহতের ঘটনা বেড়ে গেছে বলে বক্তব্যে করেন মীর জাহিদ। অচিরেই যুগপৎ আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটাতে বরিশালের সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে দলীয় নেতাকর্মীদের অনুরোধ করেন মীর জাহিদ।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বি এন পি'র আহবায়ক মনিরুজ্জামান ফারুক। অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন মহানগর বি এন পি'র অন্যতম সদস্য আ না ম সাইফুল আহসান আজিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, ছাত্রদল সভাপতি রনিসহ যুবদল, শ্রমিকদল, মহিলাদল, কৃষক দলের নেতারা। আগামী ১০ ই ডিসেম্বরের মহাসমাবেশ কে সফল করতে বরিশালবাসীর প্রতি আহবান জানিয়ে বিক্ষোভ সমাবেশ সমাপ্তি ঘোষনা করেন মহানগর বি এন পি'র আহবায়ক মনিরুজ্জামান ফারুক।।