শিরোনাম

| |

বিএনপি জনমনে বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে: কাদের

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 24, 2020 10:00 AM
Print Friendly and PDF

বিএনপি করোনা পরিস্থিতি মোকাবেলায় জাতীয় টাস্কফোর্স গঠনের নামে জনমনে বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার রাজধানীতে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

দুস্থদের ত্রাণ সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, লকডাউনে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত অনেকেই কর্ম হারিয়ে অসহায় জীবনযাপন করছেন। এই ধরনের মানুষদের খুঁজে বের করে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে হবে। এটা সবার মানবিক দায়িত্ব।

করোনাকে অভিন্ন শত্রু উল্লেখ করে তিনি বলেন, দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দলকে অভিন্ন শত্রু করোনা প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

এ সময় মুসলিম উম্মাহকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 23, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ