কেন্দ্রীয় ঘোষণা কর্মসূচি অনুযায়ী বরিশালে ও যুবদল নেতা শাওন প্রধান এর মৃত্যুতে শোক সভা ও শোক র্যালি বের হয়।
বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বের হওয়া র্যালিতে বাধা দেয়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে পুলিশের সাথে বিএনপি ও অঙ্গসংগঠন নেতাকর্মীদের ভয়াবহ সংঘর্ষে বন্দরনগরী রণক্ষেত্রে পরিণত হয়। বিএনপি নেতাকর্মীদের ইটপাটকেলের জবাবে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও গুলি চালিয়েছে। সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন যুবদল নেতা রাজ আহমেদ শাওন। এ ছাড়া অনেক নেতাকর্মী গুলিবিদ্ধসহ আহত হয়েছেন দুই শতাধিক নেতাকমী।
যুবদল নেতা শাওন প্রধানের হত্যার প্রতিবাদে গতকাল বরিশালে শোক র্যালি করা হয়। শোক র্যালি সফল করতে বরিশাল মহানগর যুবদলের অন্যতম নেতা রাজু খন্দকারের নেতৃত্বে একটি বিশাল শোক মিছিল বের হয়।