মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ::মেহেন্দিগঞ্জের চরএককরিয়া ইউনিয়নে আজ সকালে স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন আকন এর জনসংযোগের সময় তাদের উপর অতর্কিত হামলা চালায় নৌকা সমর্থিত কিছু লোকজন।
ঘটনা সূত্রে জানা যায়, আজ রবিবার সকাল আনুমানিক দশটায় স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন আকন ও তার সমর্থকদের নিয়ে জনসংযোগ করার এক পর্যায়ে ৬ নং ওয়ার্ড বাজারের চৌরাস্তা মোড় পর্যন্ত আসলে নৌকা সমর্থিত খবির তালুকদার, মাজেদ তাং, সাজেদ, শাহীন, আতিক, জব্বর, সিরাজ তালুকদার, শুভ কাজী ও অজ্ঞাত ১০/১৫ জন তাদের উপর হামলা চালায়।
উক্ত হামলায় আব্বাস জমদ্দার (৩৫) নামে একজন কর্মী গুরতর আহত হয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গোপন সূত্রে জানা যায় যে, ইতিপূর্বেও এমন ঘটনা ঘটেছে অন্য স্বতন্ত্র প্রার্থীর উপর, এবং এলাকায় অন্যান্য স্বতন্ত্র প্রার্থী একাধিক হুমকি ধামকির শিকার হয়েছেন বলে জানা যায়। এবং বিভিন্ন সময়ে উস্কানিমূলক কথাবার্তা ও হেয়প্রতিপ্নন করে কার্যক্রম করার ব্যপক অভিযোগ রয়েছে বলে জানা যায়।
গোপন সূত্রে জানা গেছে, নির্বাচন কে কেন্দ্র করে উভয়পক্ষ ই মারমুখী অবস্থায় আছে।নির্বাচনের টাকা দাখিল করা থেকে শুরু করে দু'পক্ষই নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া হয়ে উঠছে। প্রতীক বরাদ্দের পর এক পক্ষ আরেকপক্ষ কে ঘায়েল করার চেষ্টায় বিভোর।
এ ব্যাপারে জানতে স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন আকন'র নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমার কর্মীকে চাপাটির কান্দা দিয়ে বাড়ি দিয়ে ফেলে দিয়েছে, হ্যান্ড মাইক ভেঙ্গে ফেলছে, আমার ছেলে (আওলাদ) এর মোটরসাইকেল ফেলে দিয়েছে, থানায় কোন অভিযোগ করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে বলেন, আমরা মেহেন্দিগঞ্জ থানায়, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছি। এবং আমাদের মামলার প্রস্তুতি চলছে।
ঘটনার সত্যতা যাচাইয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে মুঠোফোনে জিজ্ঞেস করলে তিনি বলেন, ঘটনা শুনেছি, এবং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, লিখিত অভিযোগ করা হয়েছে, মামলা করা হলে আইনানুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।