মিজানুর রহমান - আমতলী বরগুনা প্রতিনিধিঃবরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাসিয়া ইউনিয়নের উত্তর তারিকাটা থেকে (১০৫) একশত পাঁচ পিস ইয়াবাসহ মিন্টু মুসল্লী (মন্টু) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে আমতলী থানা পুলিশ।
আজ শনিবার (২৮মে) দুপুরের দিকে তাকে আটক করা হয়। মিন্টু মুসল্লী (মন্টু) বরগুনা সদর উপজেলার কদমতলা এলাকার বাসিন্দা মৃত্যু হাফেজ মুসল্লীর ছেলে।
আমতলীর আড়পাঙ্গাসিয়া ইউনিয়নের উত্তর তারিকাটা থেকে অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমানের নির্দেশে এস.আই শুভ বাড়ৈ, এস.আই করুন চন্দ্র বিশ্বাস, এএস.আই সজীব মন্ডল, এ.এস.আই সোহরাব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক করেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ. কে.এম মিজানুর রহমান বাংলাদেশ বুলেটিনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আড়পাঙ্গাসিয়ার উত্তর তাড়িকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মিন্টু মুসল্লীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।