পিরোজপুর প্রতিনিধি ::বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম স্বরুপকাঠীতে শুভাগমন উপলক্ষে মত বিনিময় সভা করেছে স্বরুপকাঠী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, আজ সোমবার সন্ধ্যায় স্বরুপকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম,স্বরুপকাঠী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক বায়জিদ আহসান এর সঞ্চালনায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য নাসির উদ্দিন পিয়াস, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা,সাধারণ সম্পাদক সুমন সিকদার, সাংগঠনিক সম্পাদক মান্নান সাইফুল, স্বরুপকাঠী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও ৪ নং আটঘর কুরিয়ার ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার প্রমুখ।