বরগুনা প্রতিনিধি ::বরগুনার বুড়িরচর গ্রামের জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে। গত ১৪ ই মে শনিবার বিকেল চারটায় পশ্চিম বুড়িরচর নোমরহাট বাজারে বসে ঘটনা ঘটে। আহতরা হলেন বুড়িশ্চর গ্রামের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সফিজ উদ্দিন মৃধার ছেলে দেলোয়ার হোসেন মৃধা (৪০) ও আলামিন মৃধা (৩৫)। পরে স্থানীয়রা আহতদের মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে বরগুনা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আলামিন কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ও দেলোয়ার হোসানের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।আহত সূত্রে জানা যায় আহত দেলওয়ারের ক্রয় করা ২০ শতাংশ জমি নিয়ে তার ভাই আনোয়ার হোসেন, মুজিবুর রহমান,ও ভাগনা জসিমের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। প্রতিপক্ষ আনোয়ার হোসেন ও মুজিবুর রহমান আহতর ক্রয় করা সম্পত্তিতে জোরপূর্বক বসত-বাড়ি নির্মাণের কাজ শুরু করে। আর এতে বাধা দিতে গেলে এ হামলার ঘটনা ঘটে। আহত সূত্র আরও জানায় এই বিরোধি জমি এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের কাছে দেলওয়ার হোসেন অভিযোগ জানালে চেয়ারম্যান ও মেম্বার দুই দফায় সালিশ মীমাংসা বসে।আহত দেলোয়ার হোসেনের কাগজপত্র ঠিক থাকায় জমির রায় দেলোয়ার ও আলামিনের পক্ষে আসে। আহত সূত্র আরও জানায় গত শনিবার দিন প্রতিপক্ষ মজিবুর রহমান, আনোয়ার হোসেন ও ভাগিনা জসিম ওই বিরোধী জমিতে পুনরায় ঘর নির্মাণের কাজ শুরু করে। আর এতে বাধা দিতে গেলে প্রতিপক্ষরা দেলোয়ার হোসেন মৃধা ও আল-আমিনকে পিঠে গুরুতর জখম করে। এসময় জসিম, বাবুল মৃধা, আনোয়ার হোসেন, মুজিবুর রহমান ও শিউলি বেগম লাঠি ও রড দিয়ে পিটিয়ে দেলোয়ার হোসেন মৃধা ও আলামিন মৃধা কে গুরুতর জখম করে। পরে আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে মুমুর্ষ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আহত দেলোয়ার হোসেন মৃধা শেবাচিমের পুরুষ সার্জারি ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।